BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের নেতার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, নেপথ্যে কী


জানুয়ারি ১১, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ছাত্র-জনতার উত্তাল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে নৈশভোজের অনুষ্ঠানে হাসিমুখে কথা বলতে দেখা গেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে।

থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে লেবার পার্টির আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন আনোয়ারুজ্জামান। গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলে আনোয়ারুজ্জামানও আত্মগোপনে চলে যান। এরপর তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর স্টারমারের সমালোচনা করে জানিয়েছে, আন্দোলনকারীদের গুলি করে হত্যা এবং অর্থ আত্মসাতের মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিতাড়িত এই নেতার সঙ্গে দেখা করেছেন স্টারমার।

গত জুলাইয়ে অনুষ্ঠেয় যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পায় লেবার পার্টি। এতে তার পক্ষ হয়ে কাজ করে আওয়ামী লীগ। কিছু আসনে জয় পেতে ও বাংলাদেশি ব্রিটিশদের ভোট পেতে আওয়ামী লীগের সহযোগিতা তাদের কাজে লেগেছে। এমনকি লেবারকে আওয়ামীপন্থি এক ব্যক্তি নির্বাচনী অনুদানও দিয়েছিলেন। স্টারমারের সঙ্গে দেখা করার ব্যাপারে আনোয়ারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেছিল ফিন্যান্সিয়াল টাইমস। তবে এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সূত্রে: দ্য ফিন্যান্সিয়াল টাইমস

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।