BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ


জানুয়ারি ৬, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা এক কোটি ১৮ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, প্রতাপপুর, শ্রীপুর, সংগ্রাম, লবিয়া, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি, ডিবিরহাওর এবং লাফার্জ বিওপির জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

এসময় ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় চিনি, পোস্ত দানা, কেনু, মহিষ, গরু, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রলি ও প্রাইভেট কার আটক করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৮ লাখ ৭০ হাজার ১০০ টাকা বলে জানানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য জব্দ করে বিজিবির জওয়ানরা। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।