BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৫
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকা ব্যয়ে দুর্নীতির অভিযানে: দুদক


জানুয়ারি ৫, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিমিসলেট ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় একটি প্রকল্পে ২৬৩ কোটি ব্যয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৫ জানুয়ারি) রাজধানী তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক জাফর সাদেক শিবলীর নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করছে। সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, অভিযানকালে নথিপত্র সংগ্রহ ও অভিযোগ সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় পরিচালিত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিখন কেন্দ্রের বিদ্যালয় বহির্ভূত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া) ৮-১৪ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয় বার সুযোগ দেওয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এ মেগা প্রকল্প নেওয়া হয়েছিল। ওই কর্মসূচির আওতায় যেসব এনজিও নিয়োগ দেওয়া হয়েছে, তা দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার কারণে আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। গত জুন মাসে এ প্রকল্পে ২৬৩ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে। এ ব্যয়েই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।