BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১১
আজকের সর্বশেষ সবখবর

টাংগুয়ার হাওরে মাছ ধরার ইলেকট্রনিক যন্ত্র ও পাখিসহ আটক ৩


জানুয়ারি ৪, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে ফাঁদ দিয়ে বন্য প্রাণী-পাখি, মাছ ও বুনো হাঁস শিকারের দায়ে তিন শিকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিক মাছ ধরার যন্ত্র ও পাখি উদ্ধার করা হয়।

শনিবার (৪ জানুয়ারি) ভোরে টাংগুয়ার হাওরের দায়িত্বে থাকা আনসার ও গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সহযোগিতায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের মনির উদ্দিনের ছেলে আল আমিন (২৪), একেই গ্রামের মঞ্জুল হকের ছেলে কামরুল (২০) ও পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার রুপনগর গ্রামের মোহাম্মদ আলীনুরের ছেলে আতিকুল (২৮)। আটককৃত দুই শিকারী নামে থানায় নিয়মিত মামলা ও আতিকুল (২৮) কে মৎস্য সংরক্ষণ আইন লংঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজন আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, পাখি, বুনোহাস,পরিযায়ী পাখি ইত্যাদি শিকার করা আইনত দন্ডনীয় অপরাধ। আইন লংঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও টাংগুয়ার হাওরে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।