BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:২৮
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ সীমান্তে ৩০ লাখ টাকার মাদকসহ ভারতীয় পণ্য আটক


ডিসেম্বর ৩০, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় গরু, চিনি, কয়লা, শুটকী, কমলা, মদ, বিয়ার, বালু এবং বাংলাদেশী সুপারি ও যানবাহন আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত জেলার চিনাকান্দি, মাছিমপুর, নারায়ণ তলা, ট্যাকেটঘাট, মাটিরাবন, চিনাউড়াসহ বিভিন্ন বিওপির এলাকায় গোপন সংবাদের ভিত্তি মালিকবিহীন ভারতীয় গরু-১৬টি, চিনি-১৫ কেজি, কয়লা ১০০০ কেজি, শুটকী-৩২০ কেজি, কমলা-৪৪০ কেজি, বোতল ৪৩ মদ, বিয়ার ৬ বোতল, বালু-১৭০ ঘনফুট এবং বাংলাদেশী সুপারি ২৭০ কেজি ও ১টি যানবাহন আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৩০লাখ ৪১ হাজার টাকা।

তিনি জানান, আটককৃত মদ,বিয়ার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং গরু, চিনি, করলা, শুটকী, কমলা, বালু, বাংলাদেশী সুপারি ও যানবাহন শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।